রাইপুর মাধ্যমিক বিদ্যালয়

| EIIN: 118222

ভিশন ও মিশন

ভিশন

জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা নিজের যোগ্যতায় আত্মনির্ভর হবে এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

মিশন

- প্রতিটি শিক্ষার্থীর জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা - পাঠদানকে যুগোপযোগী ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলা - খেলাধুলা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সার্বিক বিকাশে সহায়তা করা - নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা - অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ও স্বচ্ছ যোগাযোগ বজায় রাখা