সহপাঠ কার্যাবলী
পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজ্ঞানমেলা এবং জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মপ্রকাশের সুযোগ পায়।
এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। নির্দিষ্ট কার্যক্রমের সময়সূচি নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়।